হজের সরকারি প্যাকেজ ঘোষণার পর এবার ঘোষণা এলো বেসরকারীভাবে হাবের ৩টি হজ প্যাকেজ

hajj-NM24.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

২০২৭ সালের হজের সরকারি প্যাকেজ ঘোষণার পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা এলো। সর্বোচ্চ ৭ লাখ ৯১ হাজার এবং সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করে তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। ‎এবার হজ প্যাকেজেই যুক্ত থাকবে কোরবানির খরচ। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনও এজেন্সি অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন হাব নেতারা।

গেল মে মাসের শেষের দিকে পালিত হয়েছে  চলতি বছরের পবিত্র হজ। ২০২৭ সালের হজের এখনো বেশ খানিকটা সময় বাকি থাকলেও হজ গমনেচ্ছুরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। তাইতো দুই মাসের কম সময়ের ব্যবধানে গত ২১ জুলাই মঙ্গলবার ঘোষিত হয়েছে সরকারি হজ প্যাকেজের মূল্য।

সরকারি ঘোষণার একদিন পরেই ঘোষিত হলো বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ। যেখানে ঘোষণা করা হয়েছে বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী এই তিন ক্যাটাগরির প্যাকেজ। হজের প্রশিক্ষণ, খাবার, কোরবানি এবং বাংলাদেশ ও সৌদি আরবের যাবতীয় সেবার খরচ যার অন্তর্ভুক্ত।

হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ- হাব বলছে, এবার পরোক্ষভাবে হজ প্যাকেজের খরচ বাড়লেও মুসল্লিদের জন্য রাখা হয়ে হয়েছে বিশেষ সুযোগ সুবিধা। এজেন্সিগুলো প্রয়োজনে অতিরিক্ত আরো একটি প্যাকেজ তৈরি করতে পারবে বলে জানান হাব নেতারা। হজ্জ ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নেতারা জানান।

বেসরকারি হজ প্যাকেজে এক সৌদি রিয়াল সমান ৩৩ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের রেট পরিবর্তন আসলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top