সর্বোচ্চ নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

NM24-A-W-Minto.jpg

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি

ফেনী প্রতিনিধি ।।

সারা দেশের মতো ফেনীতেও সর্বোচ্চ নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। নিরাপত্তার চাদরে শারদীয় দুর্গা উৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ১৯ অক্টোবরসোমবার সন্ধ্যায় ফেনী ও সোনাগাজীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই মেসেজ, আমরা সবাই বাংলাদেশি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব জাতি মিলে আমরা মানুষ।

মন্ত্রী বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা যে সহযোগিতা করেছেন এটা আমরা কোনোদিন ভুলব না। আপনারা নির্বিঘ্নে পূজায় আনন্দ উৎসব করুন। নিরাপত্তার কাজে প্রশাসন কাজ করছে।’

এ সময় তিনি ফেনী শহরের কালীবাড়ি পূজামণ্ডপ, বাঁশপাড়া সার্বজনীন দুর্গা উৎসব মন্দির, জগন্নাথ বাড়ি মন্দির, গুরুচক্র মন্দিরসহ সোনাগাজী ও দাগনভূঞার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top