প্রবাস ডেস্ক ।।
নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালীবাসীর সংগঠন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গত ১৩ জুলাই: নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জনাব নাইম টুটুল। মতবিনিময় সভা যৌথভাবে পরিচালনা করেন বাদল মির্জা ও জাহাঙ্গির সৌরাওয়ার্দী ।
নোয়াখালীবাসীর এই আন্তরিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বিএনপি ঘরণার নেতৃবৃন্দসহ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা প্রবাসীদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি, নোয়াখালীর উন্নয়ন, প্রবাসীদের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিত অতিথিরা সৌজন্য শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
