নগর প্রতিবেদক ।।
বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকার উদ্যোগে ১১ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় আগারগাঁও মেট্রো স্টেশনের সন্নিকটে ব্লু স্কাই কনভেনশন হলে বৃহত্তর নোয়াখালীবাসীর এক মিলনমেলা বসে।
বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে বৃহত্তর নোয়াখালী নব-নির্বাচিত সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, উপদেষ্টাসহ তিন জেলার কৃতি সন্তানেরা অংশগ্রহণ করেন।
ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান ও সরকারের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- সরকারের মাননীয় উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ, সরকারের মাননীয় উপদেষ্টা জনাব ডাঃ জাহেদ উর রহমান, নোয়াখালী ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাব রেহেনা আক্তার রানু।
অনুষ্ঠানে মাননীয় সচিববৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, প্রো-ভাইস চ্যান্সেলরবৃন্দ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষাবিদ, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দসহ বৃহত্তর নোয়াখালীর সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কৃতি নাট্যকার ও সনামধন্য অভিনেতা মাহফুজ আহম্মদ।
অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা এর সম্মানিত সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে সক্ষম হয়।
