প্রাথমিক বৃত্তি পরীক্ষায় লক্ষ্মীপুরের রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

Britty-NM24.jpg

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি ।।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৩ শিক্ষার্থীর মধ্যে ১২ জনই বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।

যার সামগ্রিক পাসের হার ৯২.৩০ শতাংশ। বিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, এবারের ফলাফলে মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাতজন শিক্ষার্থী এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে আরও পাঁচজন শিক্ষার্থী।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুর রহমান শামীম বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top