কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
কোম্পানীগঞ্জের বিএনপির বহুমতের বিভক্তির দলীয় রাজনীতি আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে সংকট তৈরি করছে। ভোটাভুটির পরেও প্রার্থী ঘোষণা সম্ভব হয়নি। ফলে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ভোটে তার বিজয়ের কথা প্রচার করছে। দলীয় সূত্রে জানা গেছে, ভোটে এমপি ও স্থানীয় নেতাদের পছন্দের প্রার্থীর জয় পায়নি। ফলে ভোটের ফলাফল জানাতে পারছেনা এমপি সাহেব।
ইউপি চেয়ারম্যান মনোনয়নে নানামুখী চাপে এমপি ও দলের নীতিনির্ধারণী নেতৃত্ব। মাঠের চাহিদার সাথে মিলছে না এমপি ও নেতাদের ব্যক্তিগত পছন্দ। আর এই সিদ্ধান্তহীনতার সুযোগ নিচ্ছে কিছু অর্থলিপ্সু অনৈতিক নেতা। মনোনয়ন পায়ে দিবেন এমন লোভনীয় প্রস্তাব দিয়ে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে তারা।
মাঠের নেতাদের সাথে কথা বলে জানা গেছে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে চমক আসতেছে। বিশ্বস্ত সূত্রমতে কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিষয়ে অনেকটাই একমত হতে পেরেছে বিএনপি।
বিভিন্ন সূত্রমতে ১নং সিরাজপুর ইউনিয়নে চুড়ান্ত মনোনয়নে আছেন সাবেক ছাত্রনেতা ক্লিন ইমেজের যুবনেতা আতাউর রহমান পাভেল। সাবেক এই ছাত্রদল নেতাকে ‘খাঁটি বিএনপি’ ও তরুণদের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজপথে সক্রিয় ও ক্লিন ইমেজের কারণে পাভেল বেশ আলোচনায় থাকলেও বয়স ও অভিজ্ঞতা মূল বাধা। বয়সে তরুণ হওয়ায় প্রবীণ নেতাদের ভিড়ে তিনি কতটা শক্ত হাতে ইউনিয়নের দায়িত্ব সামলাতে পারবেন, তা নিয়ে প্রশ্ন ছিলো। তবে বিকল্প প্রার্থী হিসেবে রয়েছে এমপির দুঃসময়ের সঙ্গি আফতাব বাচ্চু।
২নং চর পার্বতী ইউনিয়নে দলীয় মনোনয়নে চুড়ান্ত সাবেক ইউপি সদস্য একরামুল হক মিলন। তবে আমেরিকা প্রবাসীদের আবদার রয়েছে সাবেক চেয়ারম্যান নূরুকে দলীয় মনোনয়ন দিতে।
৩নং চর হাজারী ইউনিয়নে চুড়ান্ত মনোনয়ন তালিকায় রয়েছেন সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আল হারুন।
৪ নং চর কাঁকড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনেকটাই ক্লিন ইমেজের জাহাঙ্গীর আলম। তবে এই ইউনিয়নে বিকল্প প্রার্থী রয়েছেন কিবরিয়া বিএসসি।
৫নং চর ফকিরা ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত হয়েছেন চর ফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমেরিকা প্রবাসী জহির উদ্দিন সেলিম (সেলিম জাহিদ)।
৬ নং রামপুর ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এমপির প্রিয় মানুষ ও আত্মীয় আনছার উল্যাহ চেয়ারম্যান।
৭নং মুছাপুর ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন আব্দুর রহিম। তবে চলতি সাপ্তাহে মনোনয়ন দৌড়ে এগিয়ে যায় মুছাপুরের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল আলম সিকদার। চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে অভিযুক্ত সিকদার এর আগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিলেও দলীয় মনোনয়ন পাওয়া অনিশ্চিত জেনে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি ধরে রাখতে চাচ্ছেন। তার উপর বিএনপির নীতিনির্ধারক মহলে উপজেলা পরিষদ বিলুপ্তি করার বিষয়ে আলোচনা চলছে।
৮ নং চর এলাহী ইউনিয়নে বিকল্প জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থী না থাকায় সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন তোতার ছেলে ইসমাইল তোতাই চুড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাচ্ছেন।
কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নে দলীয় মনোনয়ন চুড়ান্ত, শুধু ঘোষণার অপেক্ষা। খুব বেশি অঘটন না ঘটলে কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপির দলীয় পাচ্ছেন এরা।
