চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক

Samim-NM24-21726.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ১৯ জুলাই রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এই নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো। এখনো কেবল ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, ‘আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।’

মাহবুবের রহমান শামীম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top