অনলাইন ডেস্ক।।
আজ ২০ মার্চ শুক্রবার, আজ জুমাতুল বিদা। এই জুমাটি এবারের রমজানের ৫ম জুমা। এর আগে ২য় রমজান (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম শুক্রবার, এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শুক্রবার পড়েছিল।
গতকাল দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ হচ্ছে। আর আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
সাধারণত এক মাসে ৪টি জুমা বা শুক্রবার থাকে। কিন্তু কখনো কখনো ৫টিও মেলে। আর রমজানের জুমা মানেই মুসলিমদের জন্য বেশ আনন্দের খবর। তবে ৩ বছর পর আবারও বাংলাদেশসহ বেশ কিছু দেশের মুসলিমরা এক রমজানেই পেল ৫টি জুমার নামাজ আদায়ের সুযোগ পেল।
সর্বশেষ ২০২৩ সালের রমজান মাসে ছিল ৫ দিন জুমাবার ছিলো। আর শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। ওই বছরের প্রথম রোজাই ছিল জুমার দিন। পরে আরও চারটি জুমা পেয়েছিল মুসলিমরা। আর ঈদ হয়েছিল রবিবার। ওই বছরের মতো এবারও মিলছে ৫টি জুমাবার।
