সৌদি আরবে ঈদ শুক্রবার, এবার পূর্ণ হচ্ছে ৩০ রোজা

Eid-NM24-images.jpg

মেইল অনলাইন ডেস্ক ।।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৯ মার্চ বৃহস্পতিবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন ২০ মার্চ শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। খবর, গালফ নিউজের।

আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে ১৮ মার্চ বুধবার এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ ওই অঞ্চলের দেশগুলোর বাসিন্দারা আরো একটি রোজা পালন করবেন। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ শুক্রবার।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসাবে দেশে আগামী ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এটি বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top