গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় জামায়াত ‘গুম’ হয়ে গেছে: রাশেদ খাঁন

amir-hamza.jpg

নোয়াখালী মেইল অনলাইন ডেস্ক ।।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন পোস্টে লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছেন না। শুরুতে তিনি কারও কল রিসিভ করছিলেন না। এখন তিনি নম্বর বন্ধ করে রেখেছেন।

এর আগে এক পোস্টে রাশেদ খাঁন দাবি করেছিল কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার নারী সংক্রান্ত একটি অনৈতিক ভিডিও ও অডিও তার কাছে আছে।

তিনি আরও লেখেন গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত ‘গুম’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতকাল ৬ নভেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

‘এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে সেখান থেকে জানানো হয়েছে, আমির হামজা বাড়িতে নেই। কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না।’

রাশেদ খাঁন আরও লেখেন, ‘তিনিও স্থানীয় সাংবাদিকেরা ফোন ধরছেন না বলে জানতে পারলাম। সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top