ভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের উদ্যােগে নোয়াখালী-৫ আসনের এমপি মুহাম্মদ ফখরুল ইসলামকে সম্মামন প্রদান

653712696_2743312959354119_7252522407850505472_n.jpg

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।

পবিত্র মাহে রমজানের শেষ দশকে ভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের উদ্যােগে ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় বসুরহাট এরাবিয়ান খ্যাবসা হাউজে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামকে সম্মামনা প্রদান করা হয় ।

ইউনিভার্সিটি ক্লাব, কোম্পানীগঞ্জের সভাপতি আবদুল হাই সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর এর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল ও আলোচনা সভায় এই সম্মামনা প্রদান করা হয়।

ইফতার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনের এমপি আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ফখরুল ইসলাম এর সহধর্মিণী জোৎস্না আরা বেগম।

এসময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা স্থানীয় এমপি ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে  কোম্পানীগঞ্জে শিক্ষা খাতের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ,সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম তার বক্তব্যে নিজের ব্যক্তিগত জীবনের শিক্ষাগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিনি মেধাবী শিক্ষক নিয়োগ, দক্ষ ও শিক্ষিত ব্যবস্থাপনা কমিটি গঠন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসন এবং আবাসন সংকট দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন এবং তিনি শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কোম্পানীগঞ্জে ইউনিভার্সিটি ক্লাবেরইফতার আয়োজনে স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি,পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top